প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২১, ৫:৩৯ পি.এম
মোরেলগঞ্জে বারইখালী নতুন ইউনিয়ন পরিষদ উদ্বোধন, সাংসদকে সংবর্ধনা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইউপি সদস্য ও ইউনিয়নবাসির পক্ষ থেকে স্হানীয় সংসদ এ্যাড.আমিরুল আলম মিলক কে সংবর্ধনা ও নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন।
রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় ১৪ নং বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আ. আউয়াল খান মহারাজের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু,পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার ,উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম,মোরেলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার,আফরোজা আক্তার নিলা,মাকসুদা আক্তার মুক্তা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারন-অর রশীদ, আওয়ামীলীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল,আ. ওহাব বাচ্চু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.