প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ৭:৩৯ পি.এম
মোরেলগঞ্জে শেখ মুজিবের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ তন্ময় ও পৌর মেয়র মনিরুল হক এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরন।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ এসি লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ মুহিদ ও মেহেদী হাসানের সার্বিক সহযোগীতায় সালমান খানের ব্যাবস্হাপনায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্হ ৪৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রিপন, উপজেলা তাতীলীগ সাধারন সম্পাদক কে এম শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মধু শিকদার,পৌর তাতীলীগ সভাপতি এ্যাড. আমজাদ হোসেন খান,সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিদুজ্জামান মুহিত,সাধারন সম্পাদক মো. নুরুন্নবী পরাগ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.