মাবিয়া রহমান,স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৩ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এবং ১৫৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলার সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন,ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ, যবিপ্রবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.