কিংবদন্তী সংগীত শিল্পী লতা মুঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জী ও বাপ্পী লাহিড়ীকে গানে গানে স্মরণ করা হয়েছে। যশোরের সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে তাদের স্মরণে 'সুরের ত্রিবেণী' সংগীতানুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে তিন শিল্পীর গাওয়া ও সুর করা অন্তত ৩০টি গান গেয়ে সুরধুণীর শিল্পীরা তাদেরকে স্মরণ করেন।
এদিন বিকাল সাড়ে ৫টায় খুদে শিল্পীদের সমবেত কণ্ঠে 'ও প্রজাপতি ও প্রজাপতি' সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাপ্পী লাহিড়ীর সুর করা ও লতা মুঙ্গেশকরের কণ্ঠে 'মঙ্গল দ্বীপ জ্বেলে...' গানের তালে শিশুদের নৃত্য পরিবেশিত হয়। পরে একের পর এক গান আর নৃত্যে মাঠভরা দর্শক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় হারিয়ে যান। এরমাঝে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান মঞ্চে গিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি হারুন অর রশীদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.