রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে ফেরি কেরামত আলী থেকে পরে যান তিনি। তিনি কুষ্টিয়া শহরের চৌরহাস ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিখোঁজ ব্যক্তির স্বজন দেলোয়ার হোসেন জানান, আমার খালু তার মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে রাত ১০টার দিকে কুষ্টিয়া থেকে লালন পরিবহনে রওনা হন। রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট দিয়ে কেরামত আলী নামের রো রো ফেরিতে ওঠেন।
ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়েছিলেন। ফেরি ছাড়ার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ফেরি থেকে নদীতে পড়ে যান।
দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্পিড বোট নিয়ে তল্লাশি করেছি। কিন্তু এখনো তার সন্ধান পায়নি। উদ্ধারকাজ চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.