প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২১, ৩:৩৮ পি.এম
যুবকের মরদেহ উদ্ধার কক্সবাজার সৈকত থেকে

কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সি-গাল পয়েন্টের গভীর সমুদ্র থেকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড। বিচকর্মী মাহবুব আলম জানান, দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটা ভাসতে দেখে সৈকতে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান।
পরে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। তিনি জানান, সৈকত থেকে একটি লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.