রুটিনে ভুল দেখার কারণে পরীক্ষা দিতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে স্বপন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। জানা যায়, রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাষ কুমার রায়ের ছেলে স্বপনের ২১ নভেম্বর শেষ পরীক্ষা ছিল।
কিন্তু রুটিনে ভুল দেখার কারণে ওই দিন পরীক্ষা দিতে যায়নি সে। পরে বিষয়টি পরে জানতে পেরে সে সোমবার ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়।
এতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রমেক হাসপাতালে নিলে পথে বিকেলে তার মৃত্যু হয়। রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.