রাজধানীর শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কথা হলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ ভূঁইয়া বলেন, নিহতের পরনে ছিল পুরাতন লুঙ্গি ও শার্ট। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.