
রাজশাহীতে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) সকাল সারে ১১টায় ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা কেক কাটা, ও আনন্দ রেলি আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (সংক্ষেপে ছাত্র অধিকার পরিষদ) বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ, সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনের প্রত্যেক ইউনিটকে কর্মসূচি পালনে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী তোহা, সাধারণ সম্পাদক হাবিবা তাজফী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আমানুল্লাহ খান আমান সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন, সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, সামিউল ইসলাম সহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা আহ্বায়ক ও সমন্বয়ক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় কেক কাটার পর রাজশাহী সাহেব বাজার বাটার মোর এলাকা থেকে একটি আনন্দ র্যালী নিয়ে জিরো পয়েন্ট এলাকা ঘুরে বাটার মোড়ে শেষ হয়। সেইসাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় রাজশাহী জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মোহাম্মদ আলী তোহা বলেন, অতি দ্রুত শিক্ষা বাজেট বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখা জাবে না।
এবং আলোচনা সভা শেষে রাজশাহী পদ্মা পার এলাকায় রাস্তা পরিষ্কার করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.