প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ১২:২৫ পি.এম
রাজশাহী ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহী শহরে ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার ড্রেন থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে এক পথচারী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া দেড়শ গজ দূরে রক্তের দাগও দেখা গেছে। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.