মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিওর) আয়োজনে ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বচ্ছ ও কার্যকর সেবার এক অবহিতকরণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে এই অবহিতকরণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, গেস্ট অব অনার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আঃরহিম, ওসি এস এম জাহিদ ইকবাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, তসিলদার জাহিরুল ইসলাম, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি কুশমত আলী ও সহ সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আঃজলিল, যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক নুরুল হক ও একে আজাদ, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম (প্রমুখ)। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আমিনুল হক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.