মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি: “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এরে অন্যান্যদের মধ্যে অংশ নেন, পৌর আ:লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও মহিলা আ:লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রহিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, এস আই মমিনুলসহ অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, রানীশংকৈল ট্রেইনার মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.