মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের ধানক্ষেতের মাঠ থেকে ০২ডিসেম্বর২০২১ইং রোজ বৃহস্পতিবার সকালে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়। ওইদিন সকাল ১০টার দিকে গ্রামবাসিরা ওই মাঠে দাঁড়িয়ে থাকা শকুনটিকে দেখতে পায়।
তারা প্রায় আধা ঘন্টা ধরে শকুনটিকে ধাওয়া করে ধরে রিক্সা-ভ্যানযোগে উপজেলা চত্বরে নিয়ে আসে।উপজেলা চত্বরে এসে শকুনটি অসুস্থ হয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে দলছুট শকুনটি পার্শ্ববর্তী সীমান্ত পার হয়ে অভূক্ত ও ক্লান্ত অবস্থায় ওই মাঠে নেমেছিল।খবর পেয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন তাৎক্ষণিকভাবে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা বন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
বন কর্মকর্তা শাহজাহান আলী বলেন, শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দেওয়া হয়েছে। ইতোমধ্যে বীরগঞ্জের সিংড়া ফরেস্ট-বীটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অতি সত্বর শকুনটিকে সংরক্ষণের জন্য সেখানে পাঠানো হবে৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.