প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ৫:২১ পি.এম
রানীশংকৈলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালনে শ্রদ্ধাঞ্জলী,কেক-কাটা,বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়েছে। এ সময় বনগাঁও হতে মীডাংগী পর্যন্ত পাকা রাস্তার দুই পাশে ১শত তালের চারা রোপন ও উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৮অক্টোবর) সোমবার সকালে উপজেলা পরিষদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী শেষে ১মিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এস আই মোমিনুল হক, সাংবাদিক আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী, যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রৌকশলী কর্মকর্তা তারেক বিন, ইসলামী ফাউন্ডেশনের আমিরুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.