প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২১, ২:৫৯ পি.এম
রূপগঞ্জে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পূর্বাচল আদর্শ সেবা সংস্থা উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত, রিকশাচালক দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন এর কাঞ্চনে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা এর প্রধান উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর মালুম ও উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, মনজুরুল ইসলাম, হালিম, সাত্তার মাস্টারের উপস্থিতিতে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ৫৩০ টি পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী এর মধ্যে ছিল চাউল, ডাল, চিনি, সেমাই, সাবান, পেয়াজ ও তেল।
এসময় আরো উপস্থিত ছিলেন পূর্বাচল আদর্শ সেবা সংস্থা এর সভাপতি আব্দুল ওহাব ভুঁইয়া, সহ-সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক রাশেদ ফকির, সাংগঠনিক সম্পাদক পারভেজ ফকির, যুগ্ন সাধারণ সম্পাদক নিগার সুলতানা রূজিনা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হক তরূন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহারা সুলতানা প্রমুখ। এসময় সংগঠন এর সদস্য রা জানান আমরা আগামীতে এমন ভাবে কাজ করতে চাই যাতে যাকে আমরা সহযোগিতা করবো সে যেনো সাবলম্বী হয়ে উঠতে পারে, সবাই আমাদের সংগঠন এর জন্য দোয়া করবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.