প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২১, ১:২০ পি.এম
রূপগঞ্জে মসজিদের ভিতর যুবককে কুপিয়ে হত্যা

শাকিল আহম্মেদ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতর শরীফ(২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতরে রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ভোলাব ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো পাঠায়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.