নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলেইমান হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ মামলার অনান্য আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার দুপুরে ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে এলাকাবাসী।
এসময় বিক্ষোভ কারিরা কাঁপনের কাপড় পরে প্রায় এক ঘণ্টার অধিক সময় রাস্তা অবরোধ করে অবস্থা নেয়।
মানববন্ধনের বক্তারা হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.