শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ১ শত অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ ঠা ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকেলে উপজেলা , নগরপাড়া ইসলামিয়া মাদ্রাসা, খামারপাড়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, মাঝিনা বায়তুল মামুন এতিমখানা, বাঘবেড় মোহাম্মদিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
মাঝিনা নদীরপাড় তৈয়্যেবিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উপদেষ্টা আমজাদ হোসেন, আমিনুল ইসলাম মনির, সভাপতি মাহবুবুর রহমান আশিক,
প্রচার সম্পাদক আব্দুল্লা রেহমান আল মামুন, সহ সভাপতি কামরুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ, কাজল আহমেদ সায়েম, শরিফ আহমেদ,আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন,সহ সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রেহান আল আবির,সহ কোষাদক্ষ জোনায়েদ ইসলাম জাহিদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শফিক, সদস্য মোঃ আব্দুল বাতেন, মোঃ রবিন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.