প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৪:০৭ পি.এম
রেলওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার!

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে মাদকসহ সোহাগ হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সোহাগ হোসেন নওগাঁ জেলার সদর থানার বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই তৌহিদুর রহমানের নেতৃত্বে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলগামী ট্রেনে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস নেশাজাতীয় মাদক জব্দ করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.