রাজধানীর সবুজবাগ থানাধীন সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল এক প্রতারক।
এমন অভিযোগে মহিউদ্দিন আহমেদ মাসুদ (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, গ্রেফতার মাসুদ এইচএসসি পাস করা সত্ত্বেও ভুয়া এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে সাধারণ রোগী ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.