স্টাফ রিপোর্টার লোহাগড়া নড়াইল:আবারো দুর্ঘটনা,লক্ষীপাশা জননী সার্জিক্যাল ক্লিনিকে গত ১/১০/ ২০২১ তারিখে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান লোহাগড়া থানার এস আই লুৎফর রহমানের স্ত্রীর সিজারিয়ান অপারেশন করে মল সাপ্লাইয়ের নারী কেটে ফেলে বলে জানা যায়।বর্তমানে সে রোগী ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় মৃত্যুশয্যায়।
কিছু দিন না যেতেই আবার ও ডাক্তার শরীফ শাহাবুর রহমান টি এইচ ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়াইল, তিনি কিছু দিন পূর্বে ও একটি এপেন্ডিসাইটিস অপারেশন করেছিলেন পরবর্তীতে সেই রোগী মারা গিয়েছিলেন।
এস আই লুৎফর রহমান বলেন আমার স্ত্রীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। ওনি আরো বলেন ওই ধরনের কসাই ডাক্তার কে আপনাদের এলাকা থেকে তাড়ান।
উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানার জন্য জননী সার্জিকাল ক্লিনিকের মালিক মিজানুর রহমানের মোবাইল ফোনে কল করে ও পাওয়া যায় নাই।
এবিষয়ে ডাক্তার শরীফ সাহাবুর রহমানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায় নাই।
জননী সার্জিক্যাল ক্লিনিকের মালিক মিজানুর রহমান তার ক্লিনিক নামে মাত্র ফিটফাট ভিতরে সদরঘাট। থাকলেও ওখানে ভালো কোনো ডাক্তার দ্বারা অপারেশন কার্যক্রম করানো হয় না। যে ডাক্তার দাঁরা অপারেশনের কার্যক্রম করানো হয় তাহারা ডাক্তার নামেয় কসাই। তা বাদে ওই ক্লিনিকে ডিপ্লোমা কোর্স করা অভিজ্ঞ কোন নার্স ও নাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.