রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা শহরের জুম্মাপাড়া জামে মসজিদের জানাজা নামাজের জন্য নির্ধারিত স্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় এই কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় জুম্মাপাড়া জামে মসজিদের উপদেষ্টা নূরুল ইসলাম, সহিদার রহমান, সভাপতি মোসলেম উদ্দিন, সহসভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আলিমুদ্দিন, কার্যকরী সদস্য আলহাজ্ব মীর্জা লিটন বেগ, আলমগীর হোসেন, শাহিন মিয়া, শাহজাহান আলী, মোজাম্মেল হক, জহুরুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জুম্মাপাড়া জামে মসজিদের জানাজা নামাজের জন্য আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু নির্ধারিত স্থানটির ১৫ শতক জমি দান করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.