লালমনিহাট জেলা সদরের কুলাঘাটে জান্নাত ফাউন্ডেশন এর উদ্যোগে ২০২২ সালের প্রকল্প "আশার আলো" প্রথম কর্মসূচী কুলাঘাট ছড়ারপাড় নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিহাট জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, মোঃ হামিদুর রহমান ভেন্ডার, বিশেষ অতিথি ছিলেন, কুলাঘাট ছড়ারপাড় হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, আমন্ত্রিত অতিথি কুলাঘাট ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জোবায়দুল ইসলাম জোবেদ।
সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার, মোহতামিম হাফেজ মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন আশার আলো প্রকল্প পরিচালক ও সিঃ সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক, আশার আলো প্রকল্পের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ লিটন মণ্ডল, জান্নাত ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর ওয়ালিদ শাওন ও মোঃ আজাদ আলী আকাশ। উল্লেখ্য, জান্নাত ফাউন্ডেশন একটি সেবামূলক সংগঠন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.