প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২১, ১০:৩৪ এ.এম
লালমনিরহাটে বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়া'র মুক্তি ও সু চিকিৎসার দাবিতে লালমনিরহাটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে, সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিনটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির রংপুর বিভাগিয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাইফ মাহমুদ জুয়েল।
সকাল থেকে জেলা ও জেলার বাইরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরুকরে। একটি মিছিল সভাস্থলে আসার সময় মিশন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে খণ্ড খণ্ড মিছিল আসলে জনসমুদ্রে পরিণত হয় লালমনিরহাট জেলা বিএনপির জনসভা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তারা সরকারের নানা সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি ও অবিলম্বে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানান।
আর প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিনটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে জনগণের দাবী না মানলে কঠোর আন্দোলনের মাধ্যমে ভোট চোর সরকার পতনের আল্টিমেটাম দেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.