প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২২, ৯:৪৮ পি.এম
লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের মাঝে ১২ টি এলইডি টিভি ও শীতকালীন পোশাক বিতরণ

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের মাঝে ১২ (বার) টি এলইডি টিভি ও শীতকালীন পোশাক বিতরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।
শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.