মনির খান, স্টাফ রিপোর্টার: লোহাগড়ায় ১০নং কোটাকোল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাহানা বেগম সূর্যমুখী ফুল মার্কায় ভোট চেয়েছেন। আসন্ন নির্বাচনে ১০ নং কোটাকোল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী সাহানা বেগম মেম্বার পদে প্রার্থীতা ইচ্ছা পোষণ করেছেন, এবং নির্বাচনে দাড়িয়েছেন। সাহানা বেগম বড়দিয়া গ্রামের ডা:ওমর ফারুকের স্ত্রী। তিনি বার বার নির্বাচিত মহিলা মেম্বার।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সাহানা বেগম গণসংযোগ শুরু করে দিয়েছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশলদী বিনিময় করছেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন ও ভোটারদের মুল্যবান ভোট টি চাচ্ছেন।
একই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম একে অপরের সাথে প্রচার প্রচারণা ও চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মহিলা মেম্বার প্রার্থী সাহানা বেগমের সাথে কথা হলে তিনি বলেন আমি সংরক্ষিত মহিলা প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, ‘আমি এলাকার কারো ছোট বোন, কারো মেয়ের সমতুল্য,তাই নিঃস্বার্থভাবে সমাজসেবা করার উদ্দেশ্যে নির্বাচনে আবাও দাঁড়িয়েছি। এবং পূর্বে ও আমি ওয়ার্ডবাসীর ভোটে নির্বাচিত মেম্বার হয়েছি।
সবার সমর্থন ও দোয়া ভালবাসা চাই, সাহানা বেগম আরো বলেন,আমাকে নির্বাচিত করলে ৭,৮,৯ নং ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজের জন্য সর্বক্ষণ ওয়ার্ডবাসীর পাশে থাকব । এবং তিনি লোহাগড়া ১০ নং কোটাকোল ইউনিয়ন কে অত্যাধুনিক মডেল ইউনিয়ন হিসাবে বাস্তবে রূপ নিক এইটাই চান তিনি।
ইউনিয়নের নিতীমালা অনুযায়ী উন্নয়ন মূলক কাজে সতেজ থাকবেন বলেও তা জানান।
সাহানা বেগম ওয়ার্ড বাসী কে উদ্দেশ্য করে বলেন, আপনারা সকলে আমার জন্য দোয়াও সমর্থন করবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি জয়ী হবো।
সেই সাথে ওয়ার্ড বাসীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.