নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াকগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে জাকির ও তাইজুল গ্রুপের লোকজন নাজির গ্রুপের লোকেদের বসতবাড়ি,দোকান পাট লুটপাট সহ ৫ জনকে কুপিয়ে আহত করেছে।
গ্রাম্য ও পুলিশ সূত্রে জানা যায় যে, লোহাগড়া উপজেলার নোয়াকগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে দলিয় দুইটি গ্রুপিং রয়েছে সাবেক জাকির মেম্বার ও তাইজুল গ্রুপ এবং অপর দিকে নাজিরের গ্রুপ।
শনিবার ২৪ এপ্রিল দুপুর ১ টার সময় নাজির গ্রুপের লোক ইয়াসিন মোল্লা তার পাট ক্ষেতের জমিতে গিয়ে দেখে জাকির গ্রুপের লোক মনা মিয়ার ছাগলে পাট খাচ্ছে। ঐ সময় ইয়াসিন মোল্লা এটা মনা মিয়াকে বাড়িতে গিয়ে বলেন যে তোমার ছাগল আমার পাটক্ষেতে প্রতিদিন এসে পাঠ খায়, এরপর খেলে ধরে নিয়ে যাব।
একথা শুনে মনা মিয়াসহ তার ছেলে জুয়েল রেগে ইয়াসিন কে লাঠিপেটা করে । এটাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় সন্ধ্যারাতে । এবং এই সূত্র ধরে রবিবার ২৫ এপ্রিল ভোর রাতে আনুমানিক পাঁচটার সময় সাবেক জাকির মেম্বারের ও তাইজুল এর নেতৃত্বে তাদের লোকজন ঢাল, সরকি, চাইনিজ কুড়াল, শাপল, রান দাও, লাঠি ইত্যাদি মারামারি সরঞ্জাম নিয়ে ৮ থেকে ১০টি বসতঘর ভাঙচুর ও দোকান পাট লুটপাট হয় বলে জানা যায়।
এ সময় ৫ জনকে কুপিয়ে আহত করেছে,আহতরা হলেন নান্নু মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মঞ্জুর মোল্লা, মোস্তাকিম মোল্লা, উজ্জল মোল্লা সর্ব সাং হান্দলা,লোহাগড়া, নড়াইল। আহতদের সবাইকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নাজির গ্রুপের কামরুল মোল্লা বাদী হয়ে ৪৫ জনের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.