নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের, ইতনা গ্রামের বার পাড়ার মৃত:সামাদ শেখ এর ছেলে হাবি শেখ (৭০) এক ই ইতনা ইউনিয়নের, ইতনা গ্রামের চর পাড়ার ১৪ বছরের আলভী কে বিয়ের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে কৌশলে ডিগ্রিরচর একটি বাড়িতে নিয়ে যায়। পরের দিন আলভীর মা সালমা বেগম থানায় অভিযোগ দিলে পুলিশ আলভী কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেয়।
আলভীর মা সালমা বেগম হাবি শেখ কে বলেন আপনার বয়স ৭০বছর ২ টি বৌ আপনার ঘরে আছে আমার মেয়ের বয়স ১৪ বছর আমরা গরীব অসহায় মানুষ, আমার মেয়ের বিয়ের বয়স হলে তাকে বিয়ে দিতে হবে, আপনি আমার মেয়ের পিছু নিবেন না, যদি নেন তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নিব।
আলভী বলেন চেয়ারম্যান টগর এর ইট ভাটার পাশে বাড়ি রত্না বেগম কে দিয়ে হাবি শেখ আমাকে ডেকে নিয়ে যায়। এবং আমাকে বিভিন্ন প্রকার লোভ-লালসা দিয়ে বিয়ে করতে চাই, আলভী বলেন আমি রাজি না থাকায় রত্না বেগম কে দিয়ে আমাকে বিভিন্ন ধরনের লোভ-লালসা দেয় এবং ঐ বুড়ার সাথে বিবাহ দিতে উঠেপড়ে লাগে।
হাবি শেখ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আলভীর মা সালমা বেগম তার নাবালিকা মেয়েকে ডিগ্রী চরের একটি ছেলের সাথে দুইমাষ পূর্বে বিবাহ দেয়।এবং আলভীর মা সালমা বেগম বলেন হাবি শেখ এর বাড়িতে এখনো দুই টি বৌ থাকতে ও নারী লোভী হাবি শেখ আমার মেয়ে আলভীর উপর নজর। সালমা বেগম আরো বলেন হাবি শেখ এর হাত থেকে বাঁচানোর জন্য আমার মেয়ে আলভী কে বিয়ে দিয়েছি ওখানে ও আমার মেয়ে কে সংঊসার করতে দিচ্ছে না। হাবি শেখ রত্না নামের একটি মহিলা কে দিয়ে আলভীর শশুর বাড়িতে পাঠায়। আলভীর সংসার ভেঙ্গে দেওয়ার জন্য।
অবশেষে,আলভীর মা সালমা বেগম বাদী হয়ে গত ০২ জুন ২০২১ তারিখ হাবি শেখ এর নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.