মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দা। তিনি বলেন আমি আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছি এবং ইউনিয়নের জনগনের অনুরোধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
৭নংলোহাগড়া ইউনিয়নের জনগন বলেন আমরা একজন সৎ ও ধার্মিক চেয়ারম্যান হিসাবে সিকদার নজরুল ইসলাম কে দেখতে চাই , তাই জনগনের অনুরোধে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান।
(ইউপি)চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিকদার নজরুল ইসলাম আলোচনার শীর্ষে। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজপদের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক গত উপ-নির্বাচনের পর থেকে একাধারে এলাকায় গনসংযোগ চালিয়ে যাচেছন।
এরই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার ৭নংলোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, কে নিধন করা সহ দারিদ্র্য মুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ দিকে নির্বাচনের প্রচার-প্রচারণার দিক দিয়ে লোহাগড়া উপজেলার ৭নংলোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার নজরুল ইসলাম এখন পর্যন্ত জনপ্রিয়তায় এগিয়ে অনেক ঊর্ধ্বে রয়েছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার নজরুল ইসলাম জনপ্রিয় ও সাধারণ মানুষের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে অন্য সকল প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। ইউনিয়ন কে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন সহ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ।
অসহায় মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করে তাদের পাশে আছেন। তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব,বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষদের কাছে গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার নজরুল ইসলাম এর বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাযায়, তিনি দীর্ঘদিন থেকে অত্র এলাকার সাধারন মানুষের জন্য উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন। অনেক সময় নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন।এছাড়াও করোনাকালীন সময়ে লক্ষ লক্ষ টাকা গরীব অসহায়দের দিয়েছেন।
স্থানীয় জনগণ তাকে সব সময় কাছে পাবার জন্য এমন একজন মানুষ হিসেবে সিকদার নজরুল ইসলাম কে ৭নংলোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার নজরুল ইসলাম বলেন,আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ দল করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।
এলাকাবাসী চাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হব এবং এলাকাবাসীর পাশে এখনও আছি ভবিষৎতেও থাকব ইনশাল্লাহ।
তিনি এলাকাবাসি কে উদ্দেশ্যে করে বলেন অমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার দেয়া প্রতিশ্রুতি পালন করব ও অন্যান্য ইউনিয়ন থেকে পিছিয়ে পড়া লোহাগড়া ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবো। পরিশেষে সিকদার নজরুল ইসলাম ইউনিয়ন বাসীর সমর্থন কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.