
আব্দুল্লাহ আল মামুন, পিয়াস স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক কেমিক্যালজনিত ঘটনায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসাসেবায় মানবিক ও প্রশংসনীয় ভূমিকা পালন করেন ডা. সালাহউদ্দিন ইউসুফ নিবিড়।
গত মঙ্গলবার ১৩ই মে দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অজ্ঞাত কেমিক্যালের বোতল ভেঙে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও শ্বাসকষ্টের সৃষ্টি হয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
এ সময় চিকিৎসকদের মধ্যে ডা. সালাউদ্দিন ইউসুফ নিবিড় অত্যন্ত দক্ষতা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তিনি সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের চিকিৎসা তদারকি করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করেন। তার দ্রুত সিদ্ধান্ত ও মানবিক আচরণে আতঙ্কিত শিক্ষার্থীরা স্বস্তি ফিরে পায়।
অভিভাবক ও স্থানীয়রা জানান, ডা. নিবিড় ও অন্যান্য ডাক্তার, নার্সদের আন্তরিক প্রচেষ্টা এবং নিরলস সেবার কারণেই অল্প সময়ের মধ্যে অধিকাংশ আতঙ্কিত শিক্ষার্থীরা স্বস্তি ফিরে পায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.