দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ নিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এবং বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য ও সদস্যাদের শপথ বাক্য পাঠ করান ইউএনও রাশিদা আক্তার।
অনুষ্ঠানে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে খানসামা উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ ইউপি সদস্য ও ১৮ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তা ও ৬ ইউনিয়নের সচিব ও ইউডিসি উদ্যেক্তাগণ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.