শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালকিনি উপজেলার মহিজউদ্দিন বেপারীর ছেলে মো. ইয়াকুব বেপারী (৫৬) ও জাজিরা উপজেলার মৃত ছমিত খালাসির স্ত্রী বনাই বিবি (৯০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে তিনজন শরীয়তপুর থেকে মাঝিরঘাট যাচ্ছিলেন।
জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বনাই বিবিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বনাই বিবি ও ইয়াকুব বেপারী মারা যায়।
জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনাবিবি নামে এক বৃদ্ধার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মোটসাইকেলটি উদ্ধার করা হলেও এর চালক পলাতক রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.