বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি- বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত্রী সাড়ে ৮টায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের (অস্থায়ী কার্যালয়) ন্যাশনাল ব্যাংক সংলগ্ন মিজান মার্কেটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি নুরে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কতৃর্ক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি সারোয়ার রাশেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি পারভেজ কবীর, সহ-সভাপতিদ্বয় ডাঃ আনোয়ারুল আলম, সহকারী অধ্যাপক সেলিম রানা, অদৈত্য কুমার অপু, আবু সাঈদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরল ইসলাম, সহ-সভাপতি এসএম মাসুদ রানা ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সকল সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,
সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চলনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সেলিম রানা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.