মো:আমিন আহমেদ | ক্রাইম রিপোটার, সিলেট: শহরতলী খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকাপ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে রাজু আহমেদ (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় সিলেট জালালাবাদ সেনানিবাস সিনেমা হল গেইট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন সকলের অবস্থা আশঙ্কাজনক, নিহত রাজু আহমেদ জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইটগাম এর মৃত হাফিজুল্লাহ’র বড় ছেলে রাজু আহমেদ।
পরিবারে দুই ভাইবোনের মধ্যে রাজুই ছিলেন বড় রাজু গতমাসে বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছিলেন হাতের মেহেদী শুকনোর আগেই জড়ে গেলো রাজু’র প্রাণ। তার এমন মৃত্যুেতে তারঁ এলাকায় নেমেছে শোকের ছায়া। শাহপরান থানা পুলিশের তদন্ত কেন্দ্র সুরমা গেইট ফাড়ি ইনচার্জ সারোয়ার ভূইয়া বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত সবার বাড়ি জৈন্তাপুর এলাকায়, প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.