প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ৬:০৩ পি.এম
শিবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ডাঃ আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল অতিক্রম করা নিয়ে বাগবিতণ্ডার জেরে সিহাব আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিহাব পার্শ্ববর্তী শেরপুর ভাণ্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে সেখানকার কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে তারা সিহাবকে ফের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদার পাড়ায় দেখতে পান। এ সময় তাকে পিটিয়ে হত্যা করে শেরপুর ভাণ্ডার গ্রামের কয়েকজন যুবক। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ স্কুলছাত্র হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.