টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল্লাহ নামে ছয় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ইচাইল গ্রামের আব্দুর রফিকের ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে আব্দুল্লাহ খেলা করছিলো।
খেলার সময় সবার অগোচরে সে সামনের জমিতে বর্ষায় জমে থাকা পনিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আব্দুল্লাহকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পর বাড়ির সামনের ডোবায় বর্ষার পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.