প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ১০:২৪ এ.এম
শেখ রাসেলের জন্মদিনে এমপি ফারুক চৌধুরী শুভেচ্ছা

সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিনিধি): স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী জাতীয় সংসদ সদস্য ও টপ নিউজ ২৪ অনলাইন এর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে৷
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এমপি ফারুক চৌধুরী বলেন, ‘‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় রাসেল ভাইয়ের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.