প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ৭:২৮ পি.এম
শেরপরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়্যারম্যান এবং জেলা ও দায়রা জজ আদালত (শেরপুর) মোহাম্মদ আল মামুন মহোদয়ের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন শেরপুর, জেল সুপার শেরপুর, বিভিন্ন সরকারি ও বে-সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ-সহ জেলা লিগ্যাল এইডের সদস্যগণ।
সভায় বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের জন্য শেরপুর জেলা লিগ্যাল এইড-এর আইনগত সহায়তা কার্যক্রম কীভাবে আরো গতিশীল ও কার্যকরী করা যায় এ-বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.