শেরপুরের বাজিতখিলা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে জি.আর এর চাউল বিতরণ।
শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নে ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে জি.আর এর চাউল বিতরণ করা হয়েছে।
১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ভবনে জি.আর এর চাউল বিতরণ করেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার নাগ ও ইউপি সদস্যগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.