আসন্ন ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন শাহিদা আক্তার
১ লা অক্টোবর শুক্রবার শেরপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।
শাহিদা আক্তার বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মরহুম আমির আলী সরকারের মেয়ে।
মনোনয়ন ফরম ক্রয় করার সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিদা আক্তার বলেন, আমার বাবা মরহুম আমির আলী সরকার বাজিতখিলা ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল সহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন, গরীর অসহায় মানুষের পাশে ছিলেন এবং বাজিতখিলা ইউনিয়নবাসীকে সব সময় ভালোবাসতেন তাদের সুখে দুঃখে পাশে ছিলেন। আমি তারই সন্তান। আমার বাবার স্বপ্ন পূরণ করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলাম।
দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আমার বাবা মরহুম আমির সরকারের অসমাপ্ত কাজগুলো আমার হাতে সমাপ্ত করতে চাই এবং আমার বাবার মতোই বাজিতখিলা ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার বাবা মরহুম আমির আলী সরকারের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি।
শাহিদা আক্তার এসময় উপস্থিত সকলকে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক যদি আমাকে দেয়া হয় আমি ৩ নং বাজিতখিলা ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে আপনাদেরকে নৌকার বিজয়ী মালা উপহার দিব এবং মরহুম আমির আলী সরকারের স্বপ্ন বাস্তবায়নে বাজিতখিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করব ও সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.