শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ০৫ ডিসেম্বর রবিবার শেরপুর জেলা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে শেরপুর জেলা পুলিশের ডিসেম্বর-২০২১ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।
পুলিশ সুপার মহোদয় কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ হান্নান মিয়া।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আরআই (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.