"আন্তরিকতায় পাশে থাকুন, দুর্নীতিমুক্ত দেশ গড়ুন"
মানবাধিকার সংস্থা "আমাদের আইন" শেরপুর পৌর শহর শাখার ৮নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ নুরল ইসলামকে প্রধান উপদেষ্টা করে মোঃ হাবিবুল্লাহ বাহারকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম মুন্সিকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট আমাদের আইনের শেরপুর পৌর শহর কমিটির আওতাধীন ৮নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি বুধবার রাত ৮ টায় শেরপুর শহরের নিউমার্কেট মানবাধিকার সংস্থা "আমাদের আইন" জেলা কার্যালয়ে কমিটির অনুমোদন দেওয়া হয়।
পৌর শহর কমিটির সভাপতি ডাঃ রতন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সুপারিশ ক্রমে উক্ত কমিটি অনুমোদন দেন মানবাধিকার সংস্থা আমাদের আইন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর ই আলম চঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সাব কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির কো-চেয়ারম্যান এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, মোঃ আবুজর আল-আমিন, জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার শান্ত রায়, শেরপুর পৌর শহর কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ৪নং গাজীরখামার ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন মিন্টু, ৩নং বাজিতখিলা ইউনিয়ন কমিটির সভাপতি শাহা আলম, বাণিজ্য বিষয়ক সম্পাদক রমজান আলী, নবগঠিত পৌর শহরের ৮ নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জেলা, সদর, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.