শেরপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২১ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর রবিবার শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সঃ), কনস্টবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়।

উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসাবে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।

এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( আলফা- ৩ ময়মনসিংহ) রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, আরআই পুলিশ লাইন্স শেরপুর বিরাজ চন্দ্র সরকার-সহ পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.