মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার শ্রীপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরনের মধ্য দিয়ে নিজ অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।
বিশেষ অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দার, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল সহ আরো অনেকে। প্রধান অতিথীর বক্তব্যে কাজী জালাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আজকের অবস্থায় উঠে এসেছেন। তিনি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব নেতার কাতারে পৌঁছেছেন। শেখ হাসিনা নিজেই একটি ইতিহাস। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। এ জন্য শেখ হাসিনার সাহসী নেতৃত্ব বিশ্বে প্রশংসিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.