মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার সরকারী কলেজে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
২১ জুন (সোমবার) সকাল ১০ টার দিকে বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে শ্রীপুর কলেজ ক্যাম্পাসে ১ টা মাল্টা গাছ,১ টা কাগুজে লেবু গাছ,১ টা ডালিম গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ও শ্রীপুর সরকারি কলেজের সভাপতি লিউজা- উল জান্নাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জেড.এম শফিকুল ইসলাম, অপূর্ব কুমার মিত্র, প্রভাষক মোহ আনোয়ার সাদাত, সনেকা বিশ্বাস, মোঃ শমসের বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.