এ প্রসঙ্গে ময়মনসিংহ বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, বন বিভাগের জমিতে জোরপূর্বক তারা ফলজ ও সবজি বাগান করায় তা কেটে ফেলা হয়েছে, সামাজিক উটলট বাগান ধ্বংস করে তারা অবৈধভাবে চাষাবাদ শুরু করেছে। শুধু আদিবাসীদের নয় পাহাড়ি ও স্থানীয়দের অবৈধ সবজি বাগান উচ্ছেদ কার্যক্রম চলছে। ইতিপূর্বেও তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা আমাদের নির্দেশ মানছে না। বন বিভাগের এ কার্যক্রম অব্যাহত থাকবে।