প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১০:২০ পি.এম
শ্রীমঙ্গলে সরকারি সড়ক দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

শনিবার (১ মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কাওসার মিয়া, আহাদ মিয়া, কালাম মিয়া, রাসেল আহমেদ, ইউনুস মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাদে আলিশা গ্রামের আইয়ুব আলী নামে এক ব্যক্তি সরকারি রাস্তা ও আলীয়া ছড়া দখল করে
দুইতলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেন। আমরা গ্রামবাসী এই বিল্ডিং নির্মাণের প্রতিবাদ করলে দখলবাজ আইয়ূব আলী গ্রামবাসীর উপর সন্ত্রাসি হামলা করেন। এতে গ্রামের কয়েকজন মানুষ আহত হন। আমরা এ হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারি সন্ত্রাসিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার এবং এবং নির্মিত বিল্ডিং উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আইয়ুব আলী জানান, আমার ব্যাপারে আনিত অভিযোগ মিথ্যা। আমার ক্রয়কৃত বৈধ জমিতে আমি বিল্ডিং নির্মাণ করেছি। সব কাগজপত্র আছে।
অনুষ্ঠিত মানববন্ধনে এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নিয়ে প্রতিবাদ জানান।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.