মনির খান, স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে আধিপত্যকে কেন্দ্র করে আজ রাত ৮ টায় সন্ত্রাসীদের দায়ের আঘাতে আব্দুল্লাহ সহ ৫ জন কে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
স্হানীয় সুত্রে জানা যায় বাকা গ্রামের আখতার মোল্যার গ্রুপের সংগে কামরুল মোল্যা (সাবেক মেম্বার) গ্রুপের দীর্ঘ দিন ধরে দন্ধ চলে আসছিল। আজ রাতে মিমাংসার কথা বলে দুই গ্রুপ বসাবসি হলে আখতার মোল্যার গ্রুপের লোকজন কামরুল মোল্যা গ্রুপের উপর অতর্কিত ভাবে রামদা,ছ্যানদা দিয়ে কুপিয়ে বাকা গ্রামের আব্দুল্লা,(৫৫) জিরু কাজি( ৫৮) সুজন ( ৩০) মুমিন (৩০) রবিউল (৫৫) কে মারাত্মক যখম করে।
আব্দুল্লাহ, মুমিন ও রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বর্তমান ঘটনা স্থানে পুলিশ মোতায়েন আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.