
সরকারি আদেশ অমান্য করে নহাটার ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়, বিপাকে গ্রাহীতারা
শেখ এনামুল জেলা প্রতিনিধি মাগুরাঃ
চলমান অচলাবস্থার মধ্যেই নহাটাতে এনজিও’র ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ে তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি #আদ্ব-দ্বীন এনজিও তাদের গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে মাঠে নেমেছে। কিস্তির ভিত্তিতে নিয়মিত ঋণ পরিশোধের জন্য তাগাদা দিতে শুরু করেছেন এনজিও’র মাঠ কর্মীরা। এতে লকডাউনের এমন পরিস্থিতির মধ্যে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ঋণ গ্রহীতারা। তারা বলছেন, অচলাবস্থার জন্য অনেকেই বেকার হয়ে পড়েছেন। ব্যাবসা বাণিজ্য খোলা থাকলেও মানুষ মূলধন জমিয়ে রাখার চেষ্টা করছেন, কারন পরে কি হয় বলা যায়না এই ভেবে, ফলে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাই ক্ষুদ্র ঋণগ্রহীতারা ব্যবসায়ের মূলধনের টাকা থেকে দিনযাপন করেছেন। এমন পরিস্থিতিতে ঋণের টাকা পরিশোধ করা একেবারেই অসম্ভব।
এমতাঅবস্থায় ঋনগ্রহিতারা সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.