গত চার দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। চার দিনে চার ডিগ্রি তাপমাত্রা কমেছে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে- বুধবার (৫ ডিসেম্বর) থেকে আরো তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতও।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কেএসএম গাউসউজ্জামান জানান, প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাতাস রয়েছে সঙ্গে তাপমাত্রাও কমেছে। এই সপ্তায় শেষ দিকে আরো তাপমাত্রা কমবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.